২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে রোববার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ,শাড়ি, ইমিটেশনসামগ্রী উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

জয়পুরহাট, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে রোববার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ,শাড়ি, ইমিটেশনসামগ্রী উদ্ধার করেছে বিডিআর। জয়পুরহাট-২৯ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম আহমেদ জানান, জেলার সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভরতীয় মালামাল আসছে গোপনে এ খবর পেয়ে ভোর রাতে জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা বাজার এলাকায় বিডিআর সদস্যরা অবস্থান নেয়। এসময় জয়পুরহাটগামী একটি নিশান ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৪-০৪৬৪) তল্লাশি চালিয়ে চার লাখ ৪০ হাজারটি প্যারাকটিন ট্যাবলেট, চার লাখ ৩২ হাজারটি ডেক্সামেথাসন ট্যাবলেট, তিনহাজার ২৪টি ইমিটেশন নুপুরসহ ভারতীয় শাড়ি ও ফেনসিডিল আটক করা হয়। মেজর শামীম জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হয়েছে। আটককৃত মালের আনুমানিক দাম ২১ লাখ টাকার বেশি হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৫ ঘ.