২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া নিয়ে বচসা: মীরপুরে বাসে আগুন দিয়েছে ছাত্ররা

রাজধানীর মীরপুর বাংলা কলেজের সামনে শনিবার রাতে ভাড়া নিয়ে বিরোধের জেরে ছাত্ররা সহিংস হয়ে উঠে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। তারা বেশ কয়েকটি বাস ভাংচুরও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 05:30 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মীরপুর বাংলা কলেজের সামনে শনিবার রাতে ভাড়া নিয়ে বিরোধের জেরে ছাত্ররা সহিংস হয়ে উঠে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। তারা বেশ কয়েকটি বাস ভাংচুরও করে। পুলিশের মীরপুর বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে মীরপুর-গুলিস্তান রুটের একটি বাসের হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে বাংলা কলেজের এক ছাত্রের কথাকাটি থেকে হাতাহাতি হয়। পরে ছাত্রটি কলেজ হোস্টেলে গিয়ে খবর দিলে ছাত্ররা রাস্তায় নেমে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং একটি বাসে আগুন দেয়। তবে স্থানীয় লোকজন এবং পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে। উপ কমিশনার আনোয়ার হোসেন জানান, এর মধ্যে আবার দুইজন ছাত্রকে র‌্যাব সদস্যরা ধরে নিয়ে মারধর করেছে এ অভিযোগ এনে ছাত্ররা নতুন করে বিক্ষোভে জড়িয়ে পড়ে। তারা টেকনিক্যাল মোড় থেকে মীরপুর এক নম্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান নেয়। রাত এগারোটা নাগাদ ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩২২ঘ.