ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বলেছেন, দেশের ভাবমূর্তি উন্নত করতে হলে আগে দেশের প্রধান প্রবেশ দ্বার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন করতে হবে।
শনিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, "একটি দেশে প্রবেশের প্রথম পদক্ষেপেই স্বস্তি পাওয়া গেলে, সে দেশ সম্পর্কে এমনিতেই ভালো ধারণা তৈরি হয়।"
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহবুব জামিল জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, যাত্রীদের নিতে এসে বা বিদায় জানাতে স্বজনরা যাতে বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। একজন যাত্রীর জন্য সর্বোচ্চ পাঁচজন ভেতরে ঢুকতে পারবেন। তবে এজন্য জনপ্রতি ২০০ টাকার টিকেট কিনতে হবে।
নিরাপত্তা ও দৈনন্দিন প্রশাসনিক কাজের সুবিধার্থে বিমান বন্দরের টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন এলাকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এছাড়া অভিবাসন ডেস্কের সংখ্যা বৃদ্ধি , টয়লেট সংস্কার, বিদেশি মুদ্রা বিনিময়ের জন্য ব্যাংক বুথ স্থাপন, এবং বিমান বন্দরকে আরো পরিচ্ছন্ন ও আলোকোজ্জ্বল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহবুব জামিল জানান, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ স
bdnews24