২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইনিংয়ের খাবার নিয়ে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যালে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

ডাইনিংয়ের খাবার নিয়ে শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 06:48 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

বগুড়া, ২৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডাইনিংয়ের খাবার নিয়ে শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গোয়েন্দা পুলিশের দারোগা আবদুল মান্নান বলেন, রাত সাড়ে ১০টায় শিবির কর্মী কল্লোল হোস্টেলের ডাইনিংয়ে খাবারের মান নিয়ে অভিযোগ করলে ডাইনিংয়ের পরিচালক সৈকতের সঙ্গে তার তর্ক হয়। পরে শিবির কর্মীরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে ছাত্রলীগের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। ডাইনিং পরিচালক সৈকত ছাত্রলীগের কর্মী বলে জানান দারোগা আবদুল মান্নান। শিবিরের কর্মীরা একসময় ডাইনিং হলের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের ইন চার্জ মুখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১১ টায় আগুন নেভানো সম্ভব হয়। ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৮ঘ.