২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় শুক্রবার যশোর-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। আহত হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

যশোর, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় শুক্রবার যশোর-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। আহত হয়েছে তিনজন। নিহতরা হলেন- উপজেলার বিভাগদি গ্রামের শাহজাদ মোল্লা (৪০) ও নাসির আকঞ্জি (৩০)। দুজনই পান ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। অভয়নগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, সকাল ৬টার দিকে প্রেমবাগ এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান নাসির। গুরুতর আহত অবস্থায় চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান শাহজাদ মোল্যা (৪০)। আহতদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.