২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হল মোশাররফ ও সেলিমকে

দুর্নীতি দমন কমিশনের আলাদা দুটি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের আলাদা দুটি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা দুটির তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে বৃহস্পতিবার করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তা মঞ্জুর করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও জমা দেওয়া সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে রমনা থানায় গত ১৪ আগস্ট মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি হয়। একই অভিযোগে গত ২৩ এপ্রিল রমনা থানায় শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা করে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯৫৮ ঘ.