২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

অবৈধভাবে ভারতীয় ফেনসিডিল আনা ও পাচারের দায়ে আজগর মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মাগুরা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতীয় ফেনসিডিল আনা ও পাচারের দায়ে আজগর মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাগুরার বিশেষ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ নাজির আহম্মেদ এ রায় দেন। দণ্ডিত আজগর মিয়া চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামের রোস্তম আলীর ছেলে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সমরশে রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ৩০ মার্চ দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২ বোতল ফেনসিডিল ভর্তি একটি ব্যাগসহ আজগরকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিনই শ্রীপুর থানায় মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯১৪ ঘ.