২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন অধ্যাদেশের বৈধতা জানতে চেয়েছে হাইকোর্ট

'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ সরকারকে জানাতে বলেছে হাইকোর্ট। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ সরকারকে জানাতে বলেছে হাইকোর্ট। অপরাধ স্বীকারের মাধ্যমে দুর্নীতিবাজদের অব্যাহতি দেওয়ার লক্ষ্যে অধ্যাদেশটির মাধ্যমে গঠন করা হয় সত্য ও জবাবদিহিতা কমিশন নামে পরিচিত 'ট্রুথ কমিশন'। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার সরকারকে কারণ দর্শানোর আদেশ দেয়। রাষ্ট্রপতির সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ট্রুথ কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছে আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, বেসরকারি উন্নয়ন সংস্থা- উন্নয়ন বিকল্প নিরীক্ষা গবেষণা'র (উবিনিগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি এবং অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান যৌথভাবে সোমবার রিট আবেদনটি করেছিলেন। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ ট্রুথ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন। রিটকারীদের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ বলেন, "দুর্নীতি সংক্রান্ত অপরাধের বিচার নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে অধ্যাদেশটি প্রণয়নের কথা বলা হয়েছে। এই বিধান সংবিধান পরিপন্থী। কারণ সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ আদালত ছাড়া ফৌজদারি অপরাধের বিচার ও সাজা দেওয়ার ক্ষমতা অন্য কোনো কর্তৃপক্ষের নেই।" তিনি বলেন, "অধ্যাদেশে ট্রুথ কমিশনকে আদালত হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে অধ্যাদেশে মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত ও কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ অন্যান্য অধিকার ক্ষুণ