২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের জন্য নয়টি রাজনৈতিক দল ফরম নিয়েছে

নিবন্ধনের জন্য বৃহস্পতিবার নয়টি রাজনৈতিক দল ফরম সংগ্রহ করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের জন্য বৃহস্পতিবার নয়টি রাজনৈতিক দল ফরম সংগ্রহ করেছে। (আরো তথ্যসহ) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (প্রশাসন) জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ফরম নেওয়া দলগুলো হচ্ছে- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ সচেতন নাগরিক মঞ্চ, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুসলিম কৃষক শ্রমিক ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা), বাংলাদেশ খেলাফত মজলিস ও নির্দলীয় জন আন্দোলন। এসব দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ সচিব (প্রশাসন) কার্যালয় থেকে বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে নিবন্ধন ফরম ও বিধিমালা সংগ্রহ করেন। রাজনৈতিক দলের নিবন্ধনের ফরম বিতরণ ও জমা দেওয়ার কাজ বুধবার থেকে শুরু হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে। গত মঙ্গলবার রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা, ২০০৮ জারি হয়। নিবন্ধন বিধিমালা অনুযায়ী, ইসি সচিব বরাবর নির্ধারিত আবেদনপত্রে (ফরম-১) ১০টি বিষয়ে দলের সাধারণ সম্পাদক সত্যায়িত প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে। এগুলো হলো