ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার শরিফউদ্দীন চাকলাদার এবং ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ছয় সপ্তাহের সময়ও বেধে দিয়েছে আদালত।
এদিন খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।
এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পুনঃদরপত্র আহবান না করে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিসাধন করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন: সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার ও পল
bdnews24