২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় আগে থেকে প্রস্তুতি না নিলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড সাগরে তলিয়ে যেতে পারে বলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) আশঙ্কা পুনর্ব্যক্ত করছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় আগে থেকে প্রস্তুতি না নিলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড সাগরে তলিয়ে যেতে পারে বলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) আশঙ্কা পুনর্ব্যক্ত করছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদ। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি' শীর্ষক আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ আশঙ্কা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওহিও স্টেট ইউনিভার্সিটি, বিশ্ব আবহাওয়া সংস্থা, জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে ছয় দিনের এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ইয়াজউদ্দীন আহম্মেদ বলেন, "আইপিসিসি জানিয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড তলিয়ে যেতে পারে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চল বন্যা, খরা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দারুনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।" রাষ্ট্রপতি বলেন, "বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিম্নভূমি বিশেষ করে বিশ্বের উপকূলীয় নিম্নাঞ্চলগুলো তলিয়ে যেতে পারে। সুতরাং দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চলও এর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ যথেষ্ট বেড়ে যেতে পারে।" তিনি জানান, বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশে চালের উৎপাদন ৩০ শতাংশ হ্রাস পেতে পারে। ওহিও স্টেট ইউনিভার্সিটির মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক রতন লাল জানান, বাংলাদেশের ৮০ শতাংশ জমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় মিটারের বেশি নয়। এতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির পরিমাণ বেশি। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও যথেষ্ঠ কঠিন হবে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মহাসচিব মিশেল জারড বলেন, খরা, বন্যা, বনভূমি উজাড় হয়ে যাওয়া এবং তাপ প্রবাহ শস্য ও পশু সম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ার জন্য ভাবনার কারণ। এ জন্য উন্নত আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য ব্যবস্থাপনা কৃষিনির্ভর স