২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্কেলে বেতনের দাবিতে কমিউনিটি শিক্ষকদের আন্দোলন

সম্মানী ভাতার পরিবর্তে জাতীয় স্কেলে বেতন ভাতার দাবিতে কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সম্মানী ভাতার পরিবর্তে জাতীয় স্কেলে বেতন ভাতার দাবিতে কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে। সকালে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরণ অনশন' কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধার মুখে দোয়েল চত্বরে এসে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে। সমিতির মহাসচিব মো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশি বাধার মুখে কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরণ অনশন' কর্মসূচি পালন করতে না পেরে এখানে অবস্থান নিয়েছি।" তিনি বলেন, "আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে আমরা মাত্র দুই ঘন্টা করে স্কুলে ক্লাশ নেবো।" অন্যদিকে তৃতীয় বিভাগপ্রাপ্ত শিক্ষকদের প্রধান শিক্ষক পদে রাখাসহ বিভিন্ন দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/জিএনএ/১৫০৯ঘ.