২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাবে বিডিআরের আপত্তি

সীমান্তের ৪৬টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার ভারতীয় প্রস্তাবে আপত্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর দেওয়া এ প্রস্তাব সম্পর্কে বিডিআর বলেছে, প্রস্তাবিত স্থানগুলোর দেড়শ গজের মধ্যে জনবসতি থাকায় এ বিষয়ে তাদের আপত্তি আছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তের ৪৬টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার ভারতীয় প্রস্তাবে আপত্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর দেওয়া এ প্রস্তাব সম্পর্কে বিডিআর বলেছে, প্রস্তাবিত স্থানগুলোর দেড়শ গজের মধ্যে জনবসতি থাকায় এ বিষয়ে তাদের আপত্তি আছে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা বিএসএফ এর কাছ থেকে সীমান্তের ৪৬টি স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনের প্রস্তাব পেয়েছি। কিন্তু অধিকাংশ স্থানেই সীমান্তের দেড়শ গজের মধ্যে বাংলাদেশী জনবসতি থাকায় আমরা আপত্তি জানিয়েছি। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিতে প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।" বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষে রোববার বিকেলে বিডিআর সদর দপ্তরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও বিএসএফ মহাপরিচালক আশীষ কুমার মিত্র। বৃহস্পতিবার সকালে এ সম্মেলন শুরু হয়। আশীষ কুমার মিত্র বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশের চার হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। ইতোমধ্যে ২১০০ কিলোমিটারের মতো অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। কিন্তু কিছু এলাকায় বেড়া স্থাপনে বাংলাদেশ সরকারের আপত্তি থাকায় প্রায় অর্ধেক এলাকায় বেড়া স্থাপনের কাজ বাকি রয়েছে।" এছাড়া কাঁটাতারের বেড়ার ওপাশে ভারতীয় অংশে প্রায় দুইশ' কিলোমিটার সীমান্তে ফ্লাড লাইট স্থাপনের কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। আশীষ কুমার মিত্র দাবি করেন, যেসব এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন শেষ হয়েছে সেসব স্থানে আন্তঃসীমান্ত অপরাধের হার তুলনামূলকভাবে কম। সীমান্তে চোরাচালানের সঙ্গে বিডিআর ও বিএসএফ সদস্যদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে শাকিল আহম্মেদ বলেন, "প্রতিবছরই এ ধরনের অভিযোগে অনেক বিডিআর সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এভাবে চোরাচালান রোধ করা সম্ভব নয়।" ভারত থেকে বৈধভাবে গরু আমদানির ব্যবস্থা আরো সহজ করা দরকার বলেও মত প্রকাশ করেন তিনি। সা