২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জীবজগতের পারস্পরিক সম্পর্কের বিরুদ্ধাচরণ মানবজাতিকে বিপন্ন করতে পারে'

জীবজগতের পারস্পরিক সম্পর্কের বিরুদ্ধাচারণ হলে মানবজাতি বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশবিদ ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ফরিদপুর, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জীবজগতের পারস্পরিক সম্পর্কের বিরুদ্ধাচারণ হলে মানবজাতি বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশবিদ ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা। তিনি বলেন, "শহর মানুষের সবচেয়ে বড় কৃত্রিম সৃষ্টি। শহরকে মানুষ তার নিজের বিরুদ্ধে সৃষ্টি করেছে। মানুষের মন ও শরীর প্রকৃতির প্রকৃতির যথাসম্ভব কাছাকাছি থাকতে অভ্যস্ত।" শুক্রবার ফরিদপুরে নবগঠিত নিসর্গ সংসদের কর্মযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ভিদবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা এ কথা বলেন। তিনি বলেন, "মানুষের জীবনে প্রকৃতির সবগুলো স্পন্দন প্রয়োজন হয়। তাই নির্বিচারে বৃক্ষ নিধন ও জীব বৈচিত্র ধ্বংস মানবজাতির বিপন্ন হওয়ার আশংকার জন্ম দেয়।" দ্বিজেন শর্মা বলেন, মানবজাতিকে রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে। ফরিদপুর পৌরসভা মিলনায়তনে নিসর্গ সংসদের সভাপতি মাকসুদুর রহমানের সভাতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহতাব আলী মেথু, অধ্যাপক আলতাফ হোসেন, জগদীশ চন্দ্র ঘোষ, মুনশী হারুন-অর-রশীদ প্রমুখ। অনুষ্ঠানে বৃক্ষপ্রেমী আব্দুস সামাদ ও নির্মল কুমার মিত্রকে সম্মননা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.