২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮ ডিসি, ১৪১ ইউএনও পদে রদবদল

নির্বাচন সামনে রেখে দেশের ৩৮টি জেলা প্রশাসক পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। এর মধ্যে ৩৪ জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ৪ জন প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে। এছাড়া ১৪১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা পদেও রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে দেশের ৩৮টি জেলা প্রশাসক পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। এর মধ্যে ৩৪ জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ৪ জন প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে। পাশাপাশি মোট ৩৫ জন প্রশাসককে প্রত্যাহার করে প্রশাসনের উপসচিব বা সমপর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ১৪১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা পদেও রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসব বদলির আদেশ জারি করে। বর্তমান সরকারের আমলে প্রশাসনে এটাই সবচেয়ে বড় রদবদল। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, "আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে এ রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।" নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের মধ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিয়াজ আহমেদকে পটুয়াখালীতে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এন এম জিয়াইল আলমকে খুলনায়, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মশিউর রহমানকে নড়াইল, শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব আলাউদ্দিন ফকিরকে লালমনিরহাট, ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব অপরূপ চৌধুরীকে বাগেরহাট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ সচিব মোফজ্জেল হোসেনকে নেত্রাকোনা, মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মফিজুল ইসলামকে চাঁদপুর, ওএসডি উপ সচিব এএসএম মাহবুবুল আলমকে কিশোরগঞ্জ, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ সচিব ভিকারুন্ননেসাকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব বেগম শাহীন আহমেদ চৌধুরীকে নাটোর, অর্থ বিভাগের উপ সচিব মওদুদ এ কে কাইউম চৌধুরীকে বান্দরবান, বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক মুশফিক আহমেদ শামীমকে বরিশাল, বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের পরিচালক সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে ফেনী, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম তালুকদারকে হবিগঞ্জ, বিদ্যুৎ বিভাগের উপ সচিব আ ক ম শাহিদুর রহমানকে মৌলভীবাজার, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট ঢাকার পরিচালক রফিকুল ইসলঅম সরকারকে লক্ষীপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব অমৃত বাড়ইকে নরসিংদী, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ সচিব মাকসুদুর রহমান পাটোয়ারীকে টাঙ্গাইল, বেসামরিক বিমান চালাচল কর্তৃপক্ষের উপ পরিচালক বোরহান উদ্দীন ভূইয়াকে গাজীপুর, রাজশাহী রেশম বোর্ডের সদস্য মোহাম্মদ মুনির হোসেনকে পঞ্চগড়, বেসরকারি ইপিজেডের বোর্ড অফ গভর্নরর্সের নির্বাহী সেলের পরিচালক আকতারুজ্জামান মোহাম্মদ কামালকে ফরিদপুর, অর্থ বিভাগের উপ সচিব আব্দুল আহাদকে রংপুর, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব জি এম সামিউদ্দীনকে মানিকগঞ্জ, শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মঞ্জুর ভূইয়াকে কক্সবাজার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব আহসান হাবীব তালুকদারকে নওগাঁ, বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব সফিকুল ইসলামকে জয়পুরহাট, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এ কে এম খায়রুল আলমকে খাগড়াছড়ি, স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত উপ সচিব মেজবাহ উল ইসলামকে ভোলা, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদকে কুষ্টিয়া, সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব উল ইসলামকে মুন্সীগঞ্জ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব ফরিদ আহমেদত্র ভূঁইয়াকে সুনামগঞ্জ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মিজানুর রহমানকে সাতক্ষীরা, বাংলাদেশ ফরমস ও প্রিন্টিং প্রেসের উপ নিয়ন্ত্রক এ কে এম রফিকুল ইসলামকে ঝিনাইদহ এবং কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বার্হী কর্মকর্তা আসাদুজ্জামানকে কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি হওয়া জেলা প্রশাসকদের মধ্যে নরসিংদীর প্রশাসক জিল্লার রহমানকে ঢাকায়, কুষ্টিয়ার নুপূর আহমেদকে ময়মনসিংহে, কক্সবাজারের সাজ্জাদুল হাসানকে সিলেট এবং নওগাঁর শেফাউল করিমকে রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। প্রত্যাহারকৃত জেলা প্রশাসকদের মধ্যে পটুয়াখালীর এ জি এম মীর মশিউর আলমকে শিক্ষা মন্ত্রণালয়ে, খুলনার এসএম ফিরোজ আলমকে ভূমি মন্ত্রণালয়ে, নড়াইলের আব্দুল কাইউম সরদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, লালমনিরহাটের রফিকুল ইসলামকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে, বাগেরহাটের শহীদুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে, নেত্রকোনোর আয়াতউল্লাহ মজুমদারকে সংস্থাপন মন্ত্রণালয়ে, চাঁদপুরের এস এম মনিরুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে, কিশোরগঞ্জের সুলতান আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে, মাগুরার আবদুল হালিমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, নাটোরের এস এম ইহসান কবীরকে সংস্থাপন মন্ত্রণালয়ে, বান্দরবানের আবদুল মজিদ শাহ আকন্দকে শিল্প মন্ত্রণালয়ে, হবিগঞ্জের আতাউর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে, লক্ষীপুরের তসলিমুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, ঝিনাইদহের আবু সাঈদ ফকিরকে অর্থনৈতিক সম্পর্ক বিভগে, গাজীপুরের সৈয়দ মিজানুর রহামানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, পঞ্চগড়ের হাফিজউদ্দিনকে সংস্থাপন মন্ত্রণালয়ে, ফরিদপুরের ইয়াহিয়া ভূঁইয়াকে অর্থ বিভাগে, রংপুরের খন্দকার আতিয়ার রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির শাহাদত হোসেনকে অর্থ বিভাগে, মুন্সীগঞ্জের মনিরউদ্দিনকে অর্থ বিভাগে, সুনামগঞ্জের সাবের হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সাতক্ষীরার কেফায়েতউল্লাহকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, যশোরের আবুয়াল হোসেনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, ঢাকার কামাল উদ্দিনকে কৃষি মন্ত্রণালয়ে, সিলেটের হারুন অর রশিদ খানকে বিদ্যুৎ বিভাগে, রাজশাহীর ইব্রাহিম খলিলকে শিল্প মন্ত্রণালয়ে এবং কুড়িগ্রামের জালালউদ্দিনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মৌলভীবাজারের আলকামা সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক পদে বদলি করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের আক্তার আলী সরকারকে বেসরকারি ইপিজেড এর বোর্ডে অফ গভর্নরের নির্বাহী সেল এর পরিচালক, বরিশালের মঞ্জুর ইলাহীকে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তরের উপ নিবন্ধক, ময়মনসিংহের সামশুল আলমকে বিআইডব্লিউটিসির সচিব, ফেনীর মাসুম খানকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজিপ্রেস) এর উপ নিয়ন্ত্রক, মানিকগঞ্জের আতাউর রহমানকে বিশ্ববাণিজ্য সংস্থা সেলের পরিচালক, জয়পুরহাটের নিতাইপদ দাসকে বাংলাদেশ স্টেশনারি অফিসের উপ নিয়ন্ত্রক এবং ভোলার বেলায়েত হোসেনকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক পদে বদলির মধ্য দিয়ে সরকার মাঠ প্রশাসন নতুনভাবে সাজানোর কাজ শুরু করল সরকার। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনে রদবদল করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদলের জন্য সরকার এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছে। গত ১৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে সচিবরা ১৫ দিনের মধ্যে মাঠ প্রশাসনে রদবদলের কাজ শেষ করার অনুরোধ জানান। তারা বলেন, রদবদলের কাজ দ্রুত শেষ করা হলে কর্মকর্তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি/টিএইচ/জেকে/এমএইচবি/০০১৯ ঘ.