২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহ আল মামুনের বিদায়

দীর্ঘ রোগভোগের পর বৃহষ্পতিবার বেলা ১১ টার পর বারডেম হাসপাতালে মারা গেছেন জননন্দিত নাট্যজন আব্দুল্লাহ আল মামুন। অভিনয় ও নির্মাণে সমান পারদর্শী নাট্যকার মামুনের বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে শোকাহত দেশের সাংস্কৃতিক অঙ্গন। (আরো তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ রোগভোগের পর বৃহষ্পতিবার বেলা ১১ টার পর বারডেম হাসপাতালে মারা গেছেন জননন্দিত নাট্যজন আব্দুল্লাহ আল মামুন। অভিনয় ও নির্মাণে সমান পারদর্শী নাট্যকার মামুনের বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে শোকাহত দেশের সাংস্কৃতিক অঙ্গন। মামুনের ছেলে লুৎফুল কুদ্দুস তন্ময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা আজ (বৃহস্পতিবার) সকাল ১১টা ২৫ মিনিটে মারা যান। তার র্হার্ট, কিডনি ও লিভার অকেজো হয়ে গিয়েছিল।" তন্ময় জানান, স্কয়ার হাসপাতালে তার বাবার অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বারডেমের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।" এর আগে মামুন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার জুম্মার নামাজের পর বনানী কবরস্থানে আবদুল্ল