ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির সাবেক সাংসদ শহিদউদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানো হয়েছে।
হাইকোর্টের নির্দেশে এ্যানি মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক মো. আজিজুল হক জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের হওয়া মামলাটিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলকোড অনুযায়ী এ্যানিকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ও চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম
bdnews24