২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার করেছেন রংপুর মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবার প্রত্যাহার করা হয়েছে। বিকেলে তারা আবার কাজে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

রংপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবার প্রত্যাহার করা হয়েছে। বিকেলে তারা আবার কাজে যোগ দেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে রোববার অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ডা. ইছহাক খান তার চেম্বারে সংবাদ সম্মেলন করে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানান। তিনি জানান, ঘটনা তদন্তে কলেজের চর্ম ও যৌন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রউফকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাহাজাহান ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতাল চত্ত্বরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান পরিচালক ডা. ইছহাক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চিকিৎসকদের সংগঠন-বিএমএ এর রংপুর শাখার সভাপতি ডা. এম এ জামান, ডা. একরামুল হোসেন স্বপনসহ শিক্ষানবিশ চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.