২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার জাহিদের স্মরণে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সভা

সদ্যপ্রয়াত সাংবাদিক ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের স্মরণে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 05:04 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্যপ্রয়াত সাংবাদিক ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের স্মরণে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর আয়োজন করেছে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব রুহুল আমীন গাজী বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠেয় এ শোক সভায় সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। শনিবার দুপুরে অনুষ্ঠিত আনোয়ার জাহিদের কুলখানিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও শিক্ষকসহ তার গুণগ্রাহীরা অংশ নেন। আনোয়ার জাহিদ ফুসফুস ও কিডনির জটিলতায় গত বুধবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান। পরদিন তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৫৮ঘ.