২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবেবরাতের ইবাদতে মগ্ন ধর্মপ্রাণ মুসলমানরা

পবিত্র শবেবরাতের ইবাদত-বন্দেগিতে রত হয়েছেন মুসলমানরা। শনিবার সূর্যাস্তের পরপরই মসজিদে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। বাসা-বাড়িতে নামাজে দাঁড়িয়েছেন অনেকে। আজিমপুরসহ রাজধানীর সব কবরস্থানে গিয়ে লোকজন প্রয়াতদের জন্য প্রার্থণা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র শবেবরাতের ইবাদত-বন্দেগিতে রত হয়েছেন মুসলমানরা। শনিবার সূর্যাস্তের পরপরই মসজিদে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। বাসা-বাড়িতে নামাজে দাঁড়িয়েছেন অনেকে। আজিমপুরসহ রাজধানীর সব কবরস্থানে গিয়ে লোকজন প্রয়াতদের জন্য প্রার্থণা করছেন। ইসলামী বর্ষপঞ্জির পাঁচটি মর্যাদাপূর্ণ রাতের অন্যতম এ রাতে সৃষ্টিকর্তা আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করেন। বিকাল থেকে চলছে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে রুটি ও হালুয়াসহ নানা মিষ্টান্ন পাঠানো যা আজ শবেবরাতের প্রথায় পরিণত। ধর্মবর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষদের মধ্যেও দিনভর বিতরণ করা হয়েছে শবেবরাতের রুটি ও হালুয়া। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল শুরু হয়েছে। চলবে গভীর রাত পর্যন্ত। মোনাজাত হবে ভোরে। এদিকে শবে বরাতের পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় শনিবার সন্ধ্যা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক, আতশবাজি, পটকাসহ বিপজ্জনক দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে। পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় শবে বরাতের রাতে বিশেষ করে শিশুকিশোররা আতশবাজি জ্বালিয়ে উৎসব করে যা থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে টেলিভিশন ও বেতার চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা স