২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামে দেড়শ' বস্তা ইউরিয়া সার আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকত সংলগ্ন এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ট্রাক বোঝাই ১৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকত সংলগ্ন এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ট্রাক বোঝাই ১৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এ সার ট্রাক বোঝাই করে আনোয়ারার পারকি সৈকত সংলগ্ন এলাকায় আনা হয়েছে বলে উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে খবর ছিল- মিয়ানমারে পাচারের জন্য ট্রাকভর্তি ইউরিয়া সার আনোয়ারার পারকি আনা সৈকতে আনা হয়েছে এবং ইঞ্জিন চালিত নৌকায় তোলা হচ্ছে। এ খবরের ভিত্তিতেই উপকূলরক্ষী বাহিনীর একটি দল শুক্রবার রাত আড়াইটার দিকে পারকি সৈকত এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকভর্তি (চট্ট মেট্রো-১১-০১৩৩) দেড়শ' বস্তা ইউরিয়া সার আটক করা হয়। তিনি জানান, অভিযানের সময় ট্রাক চালক ও পাচারকারীরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭২৭ ঘ.