২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৈঠক শুরুর আগে ফখরুদ্দীনের সেতু পরিদর্শন

চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে বুধবার সকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 05:55 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে বুধবার সকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এর আগে সকালে পৌনে ১০টায় হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছে প্রধান উপদেষ্টা নির্মীয়মান তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা পরিদর্শনে যান। সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মুক্তাদির বেলাল সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টাকে সেতুর নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে জানিয়েছি।" প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন, "সেতুর নির্মাণ কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের তিন মাস আগেই পুরো কাজ শেষ হয়ে যাবে।" সেতুর পাশে অবস্থিত প্রকল্প কার্যালয়ে একটি প্রজেক্টরের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের অগ্রগতিও তাকে দেখানো হয়। এরপর তৃতীয় কর্নফুলী সেতুর পাশে অবস্থিত শাহ আমানত সেতুর উপর থেকে সরাসরি নির্মাণকাজ প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা। এসময় যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং আইন উপদেষ্টা হাসান আরিফ তার সঙ্গে ছিলেন। আধাঘন্টা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সার্কিট হাউস মিলনায়তনে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/জিএনএ/১১৪৪ ঘ.