টাঙ্গাইল, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর ছোটভাই মুরাদ সিদ্দিকী আবারো গ্রেপ্তার হয়েছেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, মুরাদ সিদ্দিকীকে জরুরি বিধিমালায় মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইল শহরের কালিবাড়ি এলাকা থেকে মুরাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার সকালেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২১৩ ঘ.
bdnews24