২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর শহর রক্ষা বাঁধের ২৫ মিটারের ব্লক দেবে গেছে

চাঁদপুর শহর রক্ষা বাঁধের ২৫ মিটার এলাকার ব্লক দেবে গেছে। মেঘনার পানির তোড়ে শহরের পুরানবাজারের দোলমন্দিরে কাছে সোমবার রাতে ব্লক দেবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই স্থানে বালুর বস্তা ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 08:02 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চাঁদপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহর রক্ষা বাঁধের ২৫ মিটার এলাকার ব্লক দেবে গেছে। মেঘনার পানির তোড়ে শহরের পুরানবাজারের দোলমন্দিরে কাছে সোমবার রাতে ব্লক দেবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই স্থানে বালুর বস্তা ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পুরানবাজারের চা দোকানি উত্তম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সন্ধ্যার পর বাঁধে ফাটল দেখা দেয়। এর পর ধীরে ধীরে বাঁধের সিসি ব্লকগুলো তলিয়ে যেতে থাকে।" ব্লক দেবে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরের আসবাবপত্রও সরিয়ে নিতে শুরু করে। ব্লক দেবে যাওয়ায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস। তিনি মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "ব্লক দেবে যাওয়া এলাকাটি ঝুঁকিপূর্ণ। বিষয়টি সোমবার রাতেই ঢাকায় উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশনা পেলে ওই স্থানে বালিভর্তি বস্তা ডাম্পিং করা হবে।" জীবন কৃষ্ণ দাস জানান, শহর রক্ষা বাঁধের ওই অংশটিতে এ বছর কোনও কাজ হয়নি। দুই বছর আগে সর্বশেষ সংস্কার কাজ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.