২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিথিল জরুরি অবস্থায় আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত: লিটন

জরুরি অবস্থার মধ্যেই আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 07:04 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যেই আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। খায়রুজ্জামান লিটন বলেন, "জরুরি অবস্থা শিথিল হলে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া উচিত।" সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র নির্বাচিতরা দলীয় পদে থাকতে পারবেন না বলে সরকার যে বিধি করতে যাচ্ছে সে বিষয়ে জানতে চাইলে লিটন বলেন, "সরকার এরকম কোন সিদ্ধান্ত নিলে আইনের আশ্রয় নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এসকে/১২৪৫ঘ.