২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচারের দায়ে ওবায়দুল করিমের পাঁচ বছরের কারাদণ্ড

মুদ্রা পাচারের দায়ে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে দুই কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দায়ে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে দুই কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোঃ আশরাফ হোসেন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য দুই আসামি আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং তার প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এ বি এম সেলিমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মুদ্রাপাচারের কাজে যে দুই কোটি টাকা ব্যবহার করা হয়েছে তা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। আসামি ওবায়দুল করিম পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এর আগে অর্থ আত্মসাতের দায়ে ওবায়দুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়াও আরো কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদিকে আটক লোটাস কামালের বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকলে তাকে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দুই কোটি টাকা পাচার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/১২৪০ঘ.