২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে ইয়েমেনের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে ইয়েমেনের নতুন রাষ্ট্রদূত মুস্তফা আহমদ এম নোমান সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 05:50 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ইয়েমেনের নতুন রাষ্ট্রদূত মুস্তফা আহমদ এম নোমান সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশ ইয়েমেনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। বাংলাদেশ ও ইয়েমেনের মধ্যে মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতিগতভাবে ঐতিহাসিক মিল রয়েছে। দু'দেশের মানুষের মধ্যে চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে।" দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহায়তা কামনা করে এম নোমান বলেন, "দুদেশের সম্পর্ক চমৎকার। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে।" রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মুহাম্মদ রুহুল আমিন এবং প্রেস সচিব আবদুল আওয়াল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২৩৩৮ ঘ.