২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা চেষ্টার মামলায় দুজনের যাবজ্জীবন

একটি হত্যা চেষ্টা মামলায় দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারদণ্ড দিয়েছে জয়পুরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

জয়পুরহাট-যাবজ্জীবনজয়পুরহাট, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা চেষ্টা মামলায় দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারদণ্ড দিয়েছে জয়পুরহাটের একটি আদালত। এছাড়া দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট শহরের দেওয়ান পাড়ার ইউনুস আলী দেওয়ানের ছেলে বেদারুল ইসলাম বেদীন ও দেবীপুর কাজীপাড়ার ইউনুস আলী মণ্ডলের ছেলে পলছন। ১০ বছর দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবীপুর কাজীপাড়ার মকবুল হোসেনের ছেলে শহীদুন্নবী শাহী, আরাফাত নগর সিও কলোনীর আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম নাগর এবং ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের বাবলু হোসেনের ছেলে ছোট বাবু। মামলার অপর তিন আসামি দেবীপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে বাবু, নাজির উদ্দীনের ছেলে মিঠু এবং আরাফাত নগর সিও কলোনির হাজী ইউসুফ আলী মণ্ডলের ছেলে মোসলেম উদ্দীন মণ্ডল মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে ২০০১ সালের ২১ ফেব্র"য়ারি রাতে আসামিরা জয়পুরহাট শহরের প্রফেসর পাড়ার মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান হাফিজকে ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ডেকে নিয়ে ডান হাত ও ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সদর থানায় ওই বছর ২৩ ফেব্র"য়ারি একটি মামলা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) আব্দুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৭৩৬ ঘ.