২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকসহ ১৫শ' বোতল ফেন্সিডিল আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শুক্রবার ভোরে রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে ১৫শ' বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শুক্রবার ভোরে রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে ১৫শ' বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে। রাজশাহীর গোদাগাড়ী থেকে আসা ট্রাকটির পাটাতনের নীচে বিশেষভাবে নির্মিত একটি জায়গায় নিয়মিত ফেন্সিডিল বহন করা হতো বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক মো. রঞ্জুকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে শুক্রবার ভোরে রাজধানীর মগবাজারে একটি সব্জিবাহী একটি ট্রাক আটক করা হয়। তল্লাশীর এক পর্যায়ে শাক-সব্জির নিচ থেকে প্রায় ১৫শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফজলুর রহমান জানান, পাবনার ইশ্বরর্দীর জনৈক মো. আলম ফেন্সিডিলের চালানটির মূল মালিক। এছাড়া ট্রাকের মালিক নওসের আলীও এ ব্যবসার সঙ্গে জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/২০৫৬ ঘ.