২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশনকে দলীয় প্রভাবের বাইরে রাখার প্রতিশ্র"তি লিটনের

সিটি করপোরেশনকে দলীয় প্রভাবের বাইরে রাখার প্রতিশ্র"তি দিয়ে রাজশাহীর নতুন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, "রাজনৈতিক কর্মকাণ্ড সিটি করপোরেশনে হবে না, তা হবে দলীয় কার্যালয়ে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

রাজশাহী, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশনকে দলীয় প্রভাবের বাইরে রাখার প্রতিশ্র"তি দিয়ে রাজশাহীর নতুন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, "রাজনৈতিক কর্মকাণ্ড সিটি করপোরেশনে হবে না, তা হবে দলীয় কার্যালয়ে। সিটি করপোরেশনের দরজা সপ্তাহে দু'দিন সবার জন্য উম্মুক্ত থাকবে। জনগণ সরাসরি এসে তাদের সমস্যার কথা মেয়রকে জানাতে পারবে।। নগরীর চিলিস পার্টি পয়েন্টে বুধবার দুপুরে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিটন বলেন, "দলমতের ঊর্ধ্বে থেকে জনগণের সত্যিকার সেবক হিসেবে আমি কাজ করতে চাই। এমনকি নিজের দলও যদি রাজশাহীর স্বার্থবিরোধী অযৌক্তিক সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করে তাহলে রুখে দাঁড়াব। দলীয় অযৌক্তিক সিদ্ধান্ত অমান্য করতে পিছপা হব না।" দুর্নীতির দায়ে রাজশাহীর আর কোনো মেয়রকে যেন কারাগারে যেতে না হয়, সেদিকে খেয়াল রেখে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্র"তি দেন তিনি। লিটন বলেন, "আমার নাম ভাঙিয়ে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে তাকে আটকে রেখে খবর দেবেন। তারা প্রভাবশালী হলে নাম পরিচয় আমাকে জানানোর অনুরোধ করছি।" শপথ ও দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে নগরীর অনুন্নত ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ সমস্যার সমাধান, পানি সরবরাহ নিশ্চিত করা, মশাক নিধন ও স্কুল-কলেজর আধুনিকায়নের আশ্বস দেন নবনির্বাচিত মেয়র। তিনি বলেন, "রাজশাহীর জনগণের কর্মসংস্থানের জন্য এখানে একটি ইপিজেডসহ গার্মেন্টস শিল্পকারখানা গড়ে তোলা হবে। এছাড়া সিটি করপোরেশনে এর আগে হওয়া দুর্নীতির বিষয়ে খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন নিয়ে নিজ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করে লিটন বলেন, "তৃণমূল পর্যায়ের জনগণের দাবিকে সম্মান জানানো উচিত। তা না হলে প্রার্থীর প্রতি সঠিক জনমত প্রতিফলিত হয় না। রাজশাহীর ক্ষেত্রেও এমন বাস্তবতা প্রমাণিত হয়েছে।" রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব জামান ভুলু, বর্তমান সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, জাসদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৪৪ ঘ.