চাঁপাইনবাবগঞ্জ, আগষ্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পূর্রকোদালকাটি ও উততর কোদালকাটি গ্রাম থেকে রোববার ও সোমবার রাতে পাঁচ কেজি ২০০ গ্রাম হেরোইন ও কোকেন উদ্ধার করেছে।
বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর সৈয়দ আবু হাসান জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার পূর্ব কোদালকাটি গ্রামে বিডিআরের দিয়াড় মানিক চর ক্যাম্পের একটি টহল দল কয়েক জনকে ভারতের দিক থেকে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। বিডিআর সদস্যরা ওই ব্যাগ থেকে দুই কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
তিনি জানান, এর আগে রোববার রাতে একই ক্যাম্পের বিডিআর জওয়ানরা উত্তর কোদালকাটি গ্রাম থেকে ২ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করেছে।
উদ্ধারকৃত কোকেন ও হেরোইনের আনুমানিক দাম পাঁচ কোটি ২০ লাখ টাকা। দুটি ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
গত ৩১ জুলাই একই এলাকা থেকে ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছিল বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24