২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আওয়ামী লীগ সমর্থিত শফিউল জয়ী

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম আবুল কালাম। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

চট্টগ্রাম, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম আবুল কালাম। সোমবার চার সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি নয়টি পৌরসভায় ভোটগ্রহণ হয়। সীতাকুণ্ডের ১৩টি কেন্দ্রের সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ সাংবাদিকদের জানান, সবগুলো কেন্দ্রের ভোট গণনায় ১২ হাজার ১৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শফিউল আলম (ছাতা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র এম আবুল কালাম আজ (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৪ হাজার ২১৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ২৫ হাজার ১৭১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১ হাজার ২৮৭ জন। ভোট গ্রহণের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রতিদ্বন্দ্বির বাকি তিনজন হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী এটিএম সাইফুদ্দিন শাহীন (চাকা), জাতীয় পার্টির (এরশাদ) নিজাম উদ্দিন (চেয়ার) ও নুরুন্নবী ভূঁইয়া (আনারস)। কাউন্সিলর পদে জয়ীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে সেলিম উদ্দিন, ২ নম্বরে জয়নাল আবেদীন, ৩ নম্বরে একেএম শামসুল আলম, ৪ নম্বরে হারাধন চৌধুরী, ৫ নম্বরে শফিউল আলম চৌধুরী মুরাদ, ৬ নম্বরে মো. জহুরুল আলম, ৭ নম্বরে জামাল উদ্দিন, ৮ নম্বরে রফিকুল আলম এবং ৯ নম্বরে জুলফিকার আলী মাসুদ। তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন- আনোয়ারা বেগম, জাকেয়া বেগম, মাসুদা বেগম। পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/০০৫৮ ঘ.