২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় পৌরসভায় শান্তিপূর্ণ ভোট

চার সিটির পাশাপাশি নয় পৌরসভায় ভোটগ্রহণ সোমবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে একযোগে এই নয় পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার আইডি কার্ড ও ভোটার নাম্বার নিয়ে জটিলতায় ভোট গ্রহণের গতি কিছুটা ধীর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। নয় পৌরসভায় ও চার সিটি করপোরেশনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার সিটির পাশাপাশি নয় পৌরসভায় ভোটগ্রহণ সোমবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে একযোগে এই নয় পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার আইডি কার্ড ও ভোটার নাম্বার নিয়ে জটিলতায় ভোট গ্রহণের গতি কিছুটা ধীর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। নয় পৌরসভায় ও চার সিটি করপোরেশনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- মানিকগঞ্জ: এ পৌর এলাকায় ভোটার সয়খ্যা ৪১ হাজার ৮৭১ জন। প্রার্থীদের মধ্যে পৌর মেয়র পদে ৮, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে মানিকগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন নির্বাচনী পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মোহাম্মদ মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। ভোটারদের অসচেতনতার কারণে প্রথম ঘণ্টায় ভোট গ্রহণের গতি ধীর ছিল। বিষয়টি জানার পর আমরা সংশি