২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সান্টুর বিরুদ্ধে পীর খানের সাধারণ ডায়েরি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী ও গণফোরাম নেতা এনায়েত পীর খান রোববার রাতে মেয়র পদের আরেক প্রার্থী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বরিশাল মডেল থানায় করা এ ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, সান্টু প্রচারণা চালাচ্ছেন, পীর খান তাকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

বরিশাল, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী ও গণফোরাম নেতা এনায়েত পীর খান রোববার রাতে মেয়র পদের আরেক প্রার্থী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বরিশাল মডেল থানায় করা এ ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, সান্টু প্রচারণা চালাচ্ছেন, পীর খান তাকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে রাতে প্রশাসনের পক্ষে থেকে মাইকিং করে ভোটারদের সতর্ক করে দেওয়া হয়। এনায়েত পীর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সান্টু স্থানীয় একজন সাংবাদিককে বলেছেন, আমি তাকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছি। অথচ এটি মোটেও সত্য নয়। এ ধরনের কথা বলে সান্টু আমার নির্বাচনী ইমেজের ক্ষতি করেছেন।" সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগটি আমরা সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২৩৩৭ ঘ.