রাজশাহী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারণার শেষ দিনে শনিবার বিকেলে মিছিলের নগরীতে পরিণত হয় রাজশাহী।
সিটি করপোরেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিল সমাবেশের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চান।
নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ এইচ এম খাইরুজ্জামান লিটন শনিবার সকালে নগরীর ৮ নম্বর ওয়ার্ড, দড়িখড়বোনা, সিপাইপাড়া, ঘোষপাড়া এলাকায় গণসংযোগ করেন।
দুপুরে জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল লতিফের নামাজে জানাজা ও দাফনে অংশ নিয়ে বিকেলে ১৭ নম্বর ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল
bdnews24