২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-খাদ্য-জলবায়ু হবে সার্কের মূল আলোচ্যবিষয়

সন্ত্রাস প্রতিরোধে সহযোগিতার ক্ষেত্র বাড়ানো, সার্ক দেশগুলোর জন্য খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়কে সামনে রেখে শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়ে শুরু হচ্ছে পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাস প্রতিরোধে সহযোগিতার ক্ষেত্র বাড়ানো, সার্ক দেশগুলোর জন্য খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়কে সামনে রেখে শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়ে শুরু হচ্ছে পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো দেশগুলোর অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। অন্যদিকে ভারতের বিভিন্ন স্থানে সা