২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর বৈঠক

একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার সবধরনের পদক্ষেপ নেবে এ আশাবাদ জানিয়ে যুক্তরাজ্যের স্থানীয় সরকার হ্যাজেল ব্লেয়ার্স বলেন, "আশাকরি নির্বাচনের আগেই ধাপে ধাপে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে, যার প্রতিশ্রতি ইতোমধ্যে দিয়েছে সরকার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার সবধরনের পদক্ষেপ নেবে এ আশাবাদ জানিয়ে যুক্তরাজ্যের স্থানীয় সরকার হ্যাজেল ব্লেয়ার্স বলেন, "আশাকরি নির্বাচনের আগেই ধাপে ধাপে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে, যার প্রতিশ্রতি ইতোমধ্যে দিয়েছে সরকার।" বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার এম এ মতিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বিকেলে তিনি প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন। হ্যাজেল ব্লেয়ার্স সাংবাদিকদে বলেন, গণতন্ত্র সব দেশের জন্যই প্রয়োজন। গণতন্ত্রের জন্য প্রয়োজন সুশাসন। আর নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য অংশ। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ, বিদেশে কর্মসংস্থান, বাণিজ্য বৃদ্ধি, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, অর্থপাচার রোধ ও সুশাসনের বিষয়ে উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ এসব ক্ষেত্রে আরো অগ্রগতি অর্জন করবে এটাই চায় ব্রিটিশ সরকার। জরুরি অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, "সরকার স্বচ্ছ ও সুষ্ঠু নির্বচানের জন্য ইতোমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আঙ্গুলের ছাপ ও ছবিসহ আট কোটি ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। যা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বড় ভূমিকা রাখবে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র সচিব আব্দুল করীম ও বিট্রিশ হাই কমিশনার স্টিফেন ইভান্সও উপস্থিত ছিলেন। হ্যাজেল ব্লেয়ার্স দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২২৩৯ ঘ.