ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রী হ্যাজেল ব্লেয়ার্স বলেছেন, টেকসই গণতন্ত্রই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।
বুধবার যুক্তরাজ্য হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, হ্যাজেল ব্লেয়ার্স দু'দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন।
হ্যাজেল ব্লেয়ার্সের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "টেকসই গণতন্ত্রই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। ব্রিটিশ সরকার ও বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে আগ্রহী।'
২০০৮ এর ডিসেম্বরে জতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সব মহলকে কাজ করার আহ্বান জানান তিনি।
মৌলবাদ ও উগ্রবাদ দমনে যুক্তরাজ্য সরকার কীভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে সে ব্যপারে ব্লেয়ার্স তার সফরে একটি ধারণা পাওয়ার চেষ্টা করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কেও ধারণা নেবেন তিনি।
দুদিনের সফরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুধী সমাজের প্রতিনিধি ও ব্রিটিশ-বাংলাদেশী স
bdnews24