২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় টেক্সটাইল মিলের দুই লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় বুধবার স্থানীয় একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারির কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উত্তরায় বুধবার স্থানীয় একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারির কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। টহল পুলিশ পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গুলি করে আহত অবস্থায় গ্রেপ্তার করলেও ছিনতাই করা টাকা উদ্ধার করতে পারেনি। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় 'ডমিয়ার টেক্সটাইল' এর দুই কর্মচারি উত্তরা ৪ নম্বর সেক্টরের ডাচবাংলা ব্যাংক থেকে ১ লাখ ৯২ হাজার টাকা তুলে রিক্সায় চড়ে অফিসে ফিরছিলেন। পথে ৭ নম্বর সড়কের মাথায় দুটি মোটরসাইকেলের আরোহী চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। দু