২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ লাখ খেজুর ও তালগাছ রোপন করা হচ্ছে নীলফামারীতে

গুড় ও চিনির ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে সড়কের দু'ধারে খেজুর ও তালগাছ রোপন কর্মসূচির আওতায় এ দুই জাতের ৭ লাখ গাছ লাগানো হচ্ছে নীলফামারীতে। রাজশাহী বিভাগে খেজুর ও তাল গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে চারা রোপনের আনুুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিদুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

নীলফামারী, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গুড় ও চিনির ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে সড়কের দু'ধারে খেজুর ও তালগাছ রোপন কর্মসূচির আওতায় এ দুই জাতের ৭ লাখ গাছ লাগানো হচ্ছে নীলফামারীতে। রাজশাহী বিভাগে খেজুর ও তাল গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে চারা রোপনের আনুুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিদুল হাসান। এবছর জেলায় ৭ লাখ উন্নত জাতের খেজুর ও তাল চারা রোপন করা হবে। দেশে বছরে গুড় ও চিনির ১৬ লাখ মেট্রিক টন চাহিদার মধ্যে ১৩ লাখ টনই আমদানি করতে হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূইয়ার উদ্যোগে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় এ কর্মসূচি চালু করা হয়েছে। গাছ রোপন কর্মসূচি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলমের সভাপতিত্বে এক আলোচনাসভায় বক্তৃতা করেন এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন, টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির ও মহিউদ্দিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৮১৩ঘ.