২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মাহাজাবীন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

দিনাজপুরে মাহাজাবীন চৌধুরী গীতি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

দিনাজপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে মাহাজাবীন চৌধুরী গীতি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বাদশা আলমগীর এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর গ্রামের অনিন্দ্র নাথের ছেলে বিধান কবিরাজ, নুরুল ইসলামের ছেলে তুষার বাবু ও ভবেষ চন্দ্র রায়ের ছেলে মনিরাম বাবু। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান চৌধুরী বলেন, বিধান কবিরাজ, তুষার বাবু ও মনিরাম বাবু ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে মাহাজাবীনকে তার বাড়িতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা মাহাজাবীনের মোবাইলের কললিস্টের সূত্র ধরে প্রথমে বিধান কবিরাজকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর তুষার বাবু ও মনিরামকে গ্রেপ্তার করে। তিন আসামি হত্যা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। বিচারক অভিযুক্তদের স্বীকারোক্তি ও নয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর এ রায় দেন। মাহাজাবীন শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ চৌধুরীর মেয়ে। তিনি বিধবা ছিলেন। দৈনিক ইত্তেফাকের মহিলাঙ্গন পাতায় মাঝে মধ্যে তিনি কলাম লিখতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৪১ ঘ.