২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কর্মকর্তার ছেলেকে পেটানো চার আসামীর কেউ গ্রেপ্তার হয়নি

রাজধানীর বারিধারায় সেনা কর্মকর্তার ছেলেকে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর দু'দিনের বেশি চলে গেলেও পুলিশ চার আসামীর একজনকেও গ্রেপ্তার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রাজধানীর বারিধারায় সেনা কর্মকর্তার ছেলেকে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর দু'দিনের বেশি চলে গেলেও পুলিশ চার আসামীর একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। প্রভাবশালী পরিবারের সদস্য ওই আসামীদের কথিত হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল আব্দুল লতীফ খানের ছেলে নুহের লতীফ খান ওরফে শামি (২৪) শনিবার সন্ধ্যায় অ্যাপেলো হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। ২৫ জুলাই শুক্রবার সকালে বারিধারার বাসায় ঢুকে শামিকে তার পূর্বপরিচিত কয়েকজন যুবক মারধোর করে। এ ঘটনায় শামির বাবা আব্দুল লতীফ খান হত্যাচেষ্টার অভিযোগে চারজনকে আসামী করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন প্রয়াত রাজনীতিক ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর নাতি মিশেল করিম (৩০), পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার ছেলে শামসুল হুদা (৩০), যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মো. আব্দুল