২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের মিঠাপুকুরে একজনকে কুপিয়ে হত্যা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আজিজুল ইসলাম (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে লাশ দেখতে পায় এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

রংপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় আজিজুল ইসলাম (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে লাশ দেখতে পায় এলাকাবাসী। আজিজুলের বাড়ি মিঠাপুকুরের চেংমারী গ্রামে। পুলিশ ও পারিবারের লোকজন জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় শাল্টির হাটে যান আজিজুল। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার ভোরে বাড়ি থেকে সোয়া কিলোমিটার দূরে তালিমগজ্ঞ এলাকার মাঠে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরের উপজেলা সদর থেকে পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে। আজিজুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক জানান, আজিজুলের সঙ্গে তার শ্যালক সাহেব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে ফুলবাবু নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি একই গ্রামে। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএস/এসএনডি/২১৫৩ ঘ.