২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শিক্ষককে লাঞ্ছিত করায় পুলিশ কর্মকর্তা ক্লোজড্

কলেজের দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় নড়াইল থানার উপ-পরিদর্শক মো. শামছুউদ্দিনকে শনিবার ক্লোজ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নড়াইল, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজের দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় নড়াইল থানার উপ-পরিদর্শক মো. শামছুউদ্দিনকে শনিবার ক্লোজ করা হয়েছে। লাঞ্ছিত দুই শিক্ষক হলেন- নড়াইলের ভিক্টোরিয়া কলেজের প্রভাষক মো. হালিম এবং ওই কলেজ থেকে ঝালকাঠিতে সদ্য বদলি হওয়া সহকারী অধ্যাপক হায়দার আলী দেওয়ান। সহকারী অধ্যাপক হায়দার আলী দেওয়ান জানান, গত শুক্রবার রাতে রুপগঞ্জ বাজারের ভিতর দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন। এ সময় উপ-পরিদর্শক শামছুউদ্দিনের মটর সাইকেল তাদের ধাক্কা দিয়ে পড়ে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত শামছুউদ্দিন তাদের লাঞ্ছিত করেন। ঘটনাটি জানতে পেরে কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ শুরু করে। নড়াইলের এএসপি (সার্কেল) হারুন অর রশীদ জানান, শনিবার সকালে মো. শামছুউদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৫২ ঘ.