২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার এবং আশরাফ হোসেন খান নামে তার এক সহযোগীকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

খুলনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার এবং আশরাফ হোসেন খান নামে তার এক সহযোগীকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ বিধু নারায়ণের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে। অস্ত্রও বিস্তোফরকসহ তাদের দাকোপ থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে- চারটি পাইপগান ও ১১টি বোমা সদৃশ বস্তু। দাকোপ থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপনে সংবাদ পেয়ে বিধু নারায়ণ সরদারের বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় তার বাড়ির খড়ের গাদা থেকে ৪ টি পাইপগান ও ১১টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.