২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি সড়ক প্রকল্পে ব্যাপক দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক

বনপাড়া-হাটিরকুমরুল ও ঢাকা বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়নে ব্যাপক আর্থিক দুর্নীতির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিকভাবে ওই দুই প্রকল্পে প্রায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদক জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনপাড়া-হাটিরকুমরুল ও ঢাকা বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়নে ব্যাপক আর্থিক দুর্নীতির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিকভাবে ওই দুই প্রকল্পে প্রায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদক জানিয়েছে। বৃহস্পতিবার নিয়মিত প্রেসব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। হানিফ ইকবাল বলেন, "নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে বনপাড়া-হাটিকুমরুল ৫৫ কিলোমিটার সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ওই প্রকল্পে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।" বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ৩'শ ১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে সড়কটি নির্মাণ করা হয় বলে তিনি উল্লেখ করেন। ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে নির্মিত ঢাকা বাইপাস সড়ক প্রকল্পে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করা হয় বলেও জানান হানিফ ইকবাল। ২'শ ৯০ কোটি টাকা ব্যয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে ওই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। দুদক মহাপরিচালক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯১৩ঘ.