ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্য বাংলাদেশে বার্ষিক আর্থিক সহায়তার পরিমাণ এক কোটি পাউন্ড বাড়াবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার স্টিফেন এন ইভান্স।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জন্য বার্ষিক আর্থিক সহায়তার পরিমাণ ১৪ কোটি পাউন্ড থেকে বাড়িয়ে ১৫ কোটি পাউন্ড করা হবে।"
তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করার বিষয়টি গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য।
এই পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা হয়েছে।
ইভান্স জানান, বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক নীতি, উন্নয়ন ও দাতাগোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিশ্ব বাজারে পোশাক শিল্পে অবস্থান টিকিয়ে রাখার ব্যাপারে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, "এখানকার তৈরি পোশাক খাত যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এবং বিশ্ব বাজারের সা
bdnews24