ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রুথ কমিশন হিসেবে পরিচিত সত্য ও জবাবদিহিতা কমিশন আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কাজ শুরু করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
উপদেষ্টা পরিষদ গত ২৫ মে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮ অনুমোদন করে এবং ৫ জুন রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করে। গত ৬ জুলাই অধ্যাদেশটির প্রয়োজনীয় কিছু সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশের অধীনে পাঁচ মাস মেয়াদি তিন সদস্য বিশিষ্ট 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করা হবে।
আইনগত সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করা হচ্ছে না কেন- সাংবাদিকরা প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, "কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কাজ শুরু হবে।"
কমিশনের চেয়ারম্যান কে হচ্ছেন- জানতে চাওয়া হলে হাসান আরিফ বলেন, "এটাও ৭ থেকে ১০ দিনের মধ্যে জানা যাবে।"
অধ্যাদেশের বিধান অনুযায়ী দুর্নীতির দায়ে অনধিক দুই বছর সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ নিতে পারবেন।
তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লি
bdnews24