২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ভাড়া নিয়ে মারধরের ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদের বিক্ষোভ

রাজধানীর মহাখালী এলাকায় সোমবার সকালে পরিবহন কর্মীরা এক ছাত্রকে মারধর করায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকায় সোমবার সকালে পরিবহন কর্মীরা এক ছাত্রকে মারধর করায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় মহাখালী-গুলশান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে 'একুশে' পরিবহনের মহাখালি টিকিট কাউন্টারের কর্মীদের সঙ্গে ভাড়া নিয়ে তিতুমীর কলেজের এক ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মীরা ওই ছাত্রকে মারধর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা উচ্ছৃঙ্খল হয়ে উঠে কলেজের সামনের প্রধান সড়কে বেশকিছু যানবাহন ভাংচুর করে। তারা আরও ৬/৭টি বাস ক্যাম্পাসের ভেতর নিয়ে ভাংচুর করে ও আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে ঢুকে বাসগুলো উদ্ধারের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ অবস্থায় মহাখালি-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক আরো জানান, কিছু সময় পর পুলিশ বাসগুলো উদ্ধার করলেও ক্যাম্পাসের ভেতরে পুলিশের প্রবেশ নিয়ে ছাত্ররা বিক্ষোভ শুরু করলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থা কিছুক্ষণ চলার পর অধ্যক্ষের মধ্যস্থতায় ছাত্রদের নিয়ে সমঝোতা বৈঠক বসে। পুলিশ আর কখনো ক্যাম্পাসের ভেতরে যাবে না- এমন আশ্বাসের ভিত্তিতে বেলা ৪টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/১৯২০ঘ.