২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুই যুবককে জবাই করে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলার সোনাকান্দি বাজারে রোববার রাতে দুই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বলছে, নিহতরা চরমপন্থী দলের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলার সোনাকান্দি বাজারে রোববার রাতে দুই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বলছে, নিহতরা চরমপন্থী দলের সদস্য। নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার দহরদানি গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫) ও মাসুদ রানা (৩০)। তারা নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী। তিনি সাংবাদিকদের বলেন, "রোববার রাত ১১টার দিকে সোনাকান্দি বাজারে একদল ব্যক্তি তাস খেলছিল। এ সময় একটি সশস্ত্র গ্র"প সেখানে গিয়ে জাহাঙ্গীর ও মাসুদকে ধরে পাশের জলাশয়ের কাছে নিয়ে জবাই করে হত্যা করে।" মাসুদ রব্বানী জানান, পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। জাহাঙ্গীর ও মাসুদ রানার বিরুদ্ধে হত্যার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৫৫ ঘ.